Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এ ঘটনায় বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আন-২৪ মডেলের বিমানটি চীনা সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি রুটিন ফ্লাইটে ছিল।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলোভ টেলিগ্রামে দেওয়া বার্তায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ শিশু এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। প্রয়োজনীয় সব সংস্থা ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

তবে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে আরোহীর সংখ্যা প্রায় ৪০ জন হতে পারে। এখনও পর্যন্ত হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি অথবা যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুরনো সোভিয়েত নির্মিত বিমান এখনো চলাচল করে, যেগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন রয়েছে।

   

About

Popular Links

x