Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ২৩ পদে চাকরি

১৩ থেকে ১৭ গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে 

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে (ডিটিসিএ) ৯টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৭

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাক

৪. পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম: সহকারী স্টোর কিপার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

আবেদন ফি

১ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ এপ্রিল ২০২৬, বেলা ১২:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ০৪:০০টা।

বিস্তারিত এখানে  ক্লিক করতে হবে।

   

About

Popular Links

x