Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমন্বিত ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ

এই পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে 

আপডেট : ২৩ মে ২০২৬, ১০:১৭ এএম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।  

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) 

পদসংখ্যা: ৯০৩টি (অগ্রণী ব্যাংক-২৪০, রূপালী ব্যাংক-৪৭১, বাংলাদেশ কৃষি ব্যাংক-৮০, কর্মসংস্থান ব্যাংক-৩৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৩২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স-২০, ইনভেস্টমেন্ট কর্পোরেশন-১১, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-০৫, বেসিক ব্যাংক-০২, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০২, প্রবাসী কল্যাণ ব্যাংক-০১টি) 

আবেদন প্রক্রিয়া

ক) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

খ) প্রার্থীর সাম্প্রতিক ছবি (৩০০x৮০ পিক্সেল, ৬০ কেবি) ও স্বাক্ষর আপলোড করতে হবে।

গ) আবেদন ফি জমা দিয়ে পেমেন্ট ভেরিফাই করতে হবে।

ঘ) আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে ট্র্যাকিং আইডি সংরক্ষণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

ক) স্নাতক ডিগ্রি পাস হতে হবে (কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল)।

খ) কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের নিম্নমানের ফলাফল থাকলে আবেদন করা যাবে না।

গ) প্রার্থীকে অবশ্যই স্নাতক ও উচ্চমাধ্যমিক উভয় স্তরে কমপক্ষে ২.৫০ বা তার বেশি নম্বর/গ্রেড পেতে হবে।

ঘ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের বয়স: ০১/০৪/২০২৬ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন, ২০২৬।    

এছাড়া আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x