Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, আবেদনের শেষ সময় ১০ মে

প্রতিষ্ঠানটি কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগে ‘প্রভাষক’ পদে দুইজন শিক্ষক নিয়োগ দেবে  

আপডেট : ০৭ মে ২০২৬, ১০:১৫ এএম

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগে ‘প্রভাষক’ পদে দুইজন শিক্ষক নিয়োগ দেবে। আবেদন ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে ১০ মে পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রভাষক

বিভাগ: কমিউনিকেশন ডিসঅর্ডারস 

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে

কর্মস্থল: ঢাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন-

কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে প্রভাষক নিয়োগ 

আবেদন ফি

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ৭৫০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে ২০২৬

   

About

Popular Links

x