Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ল্যাবএইড হাসপাতালে চাকরির সুযোগ

তিন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

ল্যাবএইড হাসপাতাল গ্রুপের অধীনে পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে তিন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর।

চাকরির বিবরণ

পদগুলো: ১. সিনিয়র কনসালট্যান্ট

যোগ্যতা ও অভিজ্ঞতা: এফসিপিএস/এমডি অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর প্রশিক্ষণের মেয়াদ তিন বা চার বছর হতে হবে।

 ২. কনসালট্যান্ট

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

 ৩. জুনিয়র কনসালট্যান্ট

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

৪. রেজিস্ট্রার

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি/সংগৃহীত

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের কপি জমা দিতে হবে।

ইমেইলে আবেদন পাঠানো যাবে: [email protected]

সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি ৬, রোড ৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬।

   

About

Popular Links

x