Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৫৮ জন

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:২৭ পিএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএসের লিখিত পরিক্ষার্থী কিংবা ৪৭তম ও ৪৮তম বিসিএসে আবেদন করেছেন, তাদের এই গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য (ইংরেজিতে) সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে ৩০ জুনের মধ্যে গুগল ফরমটি জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৬,৫৫৮ জন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২,৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮,১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮,৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪%।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২,৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন–ক্যাডারে নেওয়া হবে ১,০২২ জন।

৪৫তম বিসিএসে ২,৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

   

About

Popular Links

x