Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রী পরিবহনে ১১ বছর পার করল নভোএয়ার

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বেসরকারি বিমান সংস্থাটি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

১১ বছর সাফল্যের সঙ্গে যাত্রী পরিবহন করে ১২তম বর্ষে পদার্পন করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার (৯ জানুয়ারি) নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নিরাপত্তা ও সেবা এই দুই মূলমন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার।”

তিনি বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার, যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।”

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া যশোর থেকে কক্সবাজার রুটে ও রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি যাত্রী পরিবহন করছে। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নত করতে নভোএয়ার সবসময় সচেষ্ট। সেই লক্ষ্যে যাত্রীদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, নভোএয়ার-ইবিএল কো-ব্রান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং চেক ইন প্রক্রিয়া ঝামেলামুক্ত করতে ওয়েব চেক-ইন, নভোএয়ার-এমটিবি কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ড সেবা চালু করে।

নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০১৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে।

নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।

   

About

Popular Links

x