বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসব “জামাই মেলা”। প্রতি বছর এই সময়ে গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হয়। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এছাড়া এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
এবার জামাই মেলার আয়োজন করছে দেশের অন্যতম সুপারশপ ব্র্যান্ড “স্বপ্ন”। মূলত ক্রেতাসাধারণকে জামাই মেলা উৎসবের এই আনন্দের সঙ্গে পরিচয় করে দিতেই এই আয়োজন।

বড় আকারের রুই, কাতল, চিতল, আইড়, কোরাল, পাঙাশ ছাড়াও বেশ কিছু বড় মাছ পাওয়া যাবে জামাই মেলায়। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বড় বড় আকারের মাছের আয়োজন থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ার নির্দিষ্ট ৪৮টি স্বপ্ন আউটলেটে।
“জামাই মেলা” নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় মাছের ছবি। নদীর বড় বড় বাঘাইড়, আইড়, বোয়াল, কাতলা, পাঙাশ, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্নে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্নের ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।



