Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশু একাডেমিতে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসব’ অনুষ্ঠিত

ঢাকা অঞ্চলের ৪,০০০-এর বেশি অংশগ্রহণকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ছিল নানা আয়োজন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম

দেশের বড় রিটেইল চেইন সুপারশপ “স্বপ্ন”-এর আয়োজনে গেলবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলাদেশ শিশু একাডেমিতে হয় এই আয়োজন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী “স্বপ্ন আঁকো শিশু উৎসব” অনুষ্ঠিত হয়।

দেশের প্রখ্যাত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে স্বপ্ন আয়োজিত শিশুদের ছবি নিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

ঢাকা অঞ্চলের ৪,০০০-এর অধিক অংশগ্রহণকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও “স্বপ্ন আঁকো শিশু উৎসবে” ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেমস, ফটো বুথসহ নানা আয়োজন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রোমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ শিশু একাডেমিতে স্বপ্ন আঁকো শিশু উৎসব-এ অংশগ্রহণকারী শিশুরা তাদের পরিবারসহ এ আয়োজনে অংশ নেয়।

   

About

Popular Links

x