Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার্থীদের প্রতি যে আহ্বান জানালেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য

অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম

সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।

বুধবার (০৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখেছি তোমরা দলবেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছ। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছ।”

তিনি বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আশা করি তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।”

   

About

Popular Links

x