Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলে দেওয়া হলো যমুনা ফিউচার পার্ক 

কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে এলো শপিংমল কর্তৃপক্ষ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শপিং মল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাতে শপিংমলে বেশ কয়েকটি দোকানে চুরি অভিযোগে  শুক্রবার সড়ক অবরোধ করেন দোকান মালিক ও কর্মচারীরা। এরপর শনিবার থেকে বিপণিবিতানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

তবে এই ঘোষণার কয়েক পরই দোকানমালিকদের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শপিংমলটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়েছে মুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে জনসাধারণ এর জন্যে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে।

এতে আরও বলা হয়, ‍আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সকল অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা ইতমধ্যে উদ্ভূত সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

   

About

Popular Links

x