Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‎বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘রবীন্দ্র জন্মোৎসব’

দুই দিনের উৎসবে ছিল নানা আয়োজন

আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৩৩ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিক উপলক্ষ্যে "রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২" নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। সমাপনী দিনে বুধবার (২৮ মে) সকাল ১০টায় তারুণ্য মেলা ও বেলা ১১ টায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনভিত্তিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের উপরে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিকেলে "রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন- গৃহ থেকে বিশ্বে" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ।

এরপর সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড সুমন ক্রান্তি বড়ুয়া অনুষ্ঠানে আগত সবাইকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় অবস্থান করছেন বিধায় আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই কিন্তু তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।”

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ পরিবেশনা করেন, এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী সংগীত পরিবেশন করেন। সবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, রবীন্দ্র জন্মোৎসবের প্রথম দিন ২৭ মে তারুণ্য মেলা, সেমিনার, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ অন্যান্যরা সংগীত পরিবেশন করেন।

   

About

Popular Links

x