Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪০ শিক্ষার্থীকে ডুয়ামের ভর্তি বৃত্তি প্রদান

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব মালয়েশিয়ার (ডুয়াম) পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ভর্তি বৃত্তি প্রদান করেছে।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, ম্যারিনো ফ্যাশন ট্রেড লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল কাহহার, ফ্যামিলি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আ. আহাদ, উত্তরা ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল বাসির, সৈয়দ আহমেদ সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএসইউএমের সাবেক সভাপতি ফয়জুল হক, বিএসইউএমের সাবেক সভাপতি রবিউল ইসলাম, বিডি ফ্লাই-এর চেয়ারম্যান শামসুজ্জামান নাঈম (চেয়ারম্যান, বিডি ফ্লাই) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানায় এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের দিকেও তাগিদ দেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডুয়ামের (বাংলাদেশ) সেক্রেটারি মো. শামছুল হক এবং সভাপতিত্ব করেন সুরাইয়া নাহার।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডুয়ামের এ ভর্তি সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন। এসময় তিনি ডুয়ামের কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা এগিয়ে এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব।”

   

About

Popular Links

x