Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি প্রত্যুষ ও সম্পাদক জসীম উদ্দিন

আগামী দুই বছর দায়িত্ব পালন করবে এই কমিটি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলেছে। ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা এই ফোরামের সদস্যগণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

   

About

Popular Links

x