Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

বইমেলায় দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’

অসাধারণ স্বপ্ন নিয়ে একজন সাধারণ ছেলের যাত্রার গল্প বলা হয়েছে এ নভেলটিতে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

বিশ্বজুড়ে গ্রাফিক নভেল নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। তবে বাংলাদেশে এবারই প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিয়ে বই প্রকাশ করা হয়েছে। কাল্পনিক কোনো চরিত্রের ওপর ভিত্তি করে নয় বরং বাস্তব জীবনের এক নায়ককে উপস্থাপন করা হয়েছে এ নভেলে। ১০ খণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে চিত্রিত করা হয়েছে মুজিব নামে এ নভেলটিতে। 

রঙ ও শব্দে ফুটিয়ে তোলা বইটিতে গ্রাফিক নভেল প্রেমীরা জাতির জনকের জীবন সম্পর্কে জানতে পারবেন।

একুশে বইমেলার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন স্টলে (সিআরআই, স্টল নম্বর ৭৩৫ এবং ৭৩৬) পাওয়া যাবে বই।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর ভিত্তি করে রচিত সিরিজটিতে তার জীবনের গল্প আঁকা হয়েছে যেখানে অসাধারণ স্বপ্ন নিয়ে একজন সাধারণ ছেলের যাত্রার গল্প বলা হয়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এটি প্রকাশ করেছে।


   

About

Popular Links

x