Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বইমেলার শেষ দিনে এলো আফসানা ফেরদৌসীর ‘দরজার ওপাশে’

লেখক আফসানা ফেরদৌসী বইটি সম্পর্কে বলেন, “এই কাব্যগ্রন্থে কোভিড মহামারিকালীন স্থবিরতায় মানবজীবনের হতাশা, যুদ্ধের ভয়াবহতায় মানবতার বিপর্যয় কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

বাঙালির প্রাণের বই মেলার শেষ দিনে উন্মোচিত হলো অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসীর কাব্যগ্রন্থ ‘‘দরজার ওপাশে''।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের হুমায়ূন আহমেদ চত্বরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ ও সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাকসুদ কামাল বলেন, “ভাষার মাসে এ মেলার আয়োজন আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। এ মেলার মাধ্যমেই আমাদের ভাষার যে স্বাধীনতা অর্জন তার চর্চার অবারিত সুযোগ তৈরি করে দেয়।”

কাব্যগ্রন্থ সম্পর্কে মাকসুদ কামাল বলেন, “কবিদের নিজস্ব একটি দৃষ্টি আছে। তা হলো অন্তর্দৃষ্টি। এর দ্বারা তারা পৃথিবীর প্রতিটি বিষয় নিজেদের মত করে দেখে এবং বিশ্লেষণ করে। এই বইয়েও তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।”

কাব্যগ্রন্থের লেখক আফসানা ফেরদৌসী বইটি সম্পর্কে বলেন, “এই কাব্যগ্রন্থে কোভিড মহামারিকালীন স্থবিরতায় মানবজীবনের হতাশা, যুদ্ধের ভয়াবহতায় মানবতার বিপর্যয় কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছি। আমি আশায় বুক বাঁধতে ভালোবাসি। তাই আশা দেখেছি এবং অন্যকেও দেখানোর জন্য আমার এই বই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিম ও “সোনালু প্রেম শালুক সংসার”-এর লেখক কবি ও ব্যবসায়ী মাহমুদ আল ফাহাদ।

জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বিক্রি হয় বইমেলার ৫০৭, ৫০৮ ও ৫০৯ নম্বর স্টলে।

   

About

Popular Links

x