Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুস্টার ডোজের পর কি আবারও নিতে হবে কোভিডের টিকা?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার গবেষকরা বুস্টারের কার্যকারিতা কত দিন শরীরে থাকতে পারে, তা বের করার চেষ্টা করেছেন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৪:১৭ পিএম

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে বুস্টার টিকা দেওয়ার কাজ। তবে অনেকেরই ধারণা, বুস্টার ডোজের পরও আবারও নিতে হবে কোভিডের চতুর্থ ডোজ টিকা। 

তবে বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত তা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে তুলে ধরা হলো ঢাকা ট্রিবিউনের পাঠকের জন্য।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার গবেষকরা বুস্টারের কার্যকারিতা কত দিন শরীরে থাকতে পারে, তা বের করার চেষ্টা করেছেন। 

তাদের মতে, একটি বুস্টার ডোজ, অর্থাৎ তৃতীয় টিকা নেওয়ার পরই কোভিডের বিরুদ্ধে যে রোগপ্রতিরোধ শক্তি পাওয়া যাচ্ছে, তা দীর্ঘদিন স্থায়ী হচ্ছে শরীরে। ফলে অচিরেই বুস্টার ডোজের দরকার হবে না।

কিন্তু এরমধ্যে প্রশ্ন উঠেছে, করোনাভাইরাসের নতুন রূপ অর্থাৎ ওমিক্রনের মতো রূপ তো টিকার রোগপ্রতিরোধ শক্তি ভেদ করতে পারছে। সেক্ষেত্রে কী হবে? তারও উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির গবেষকরা। তারা জানান, কোভিডের নতুন রূপ টিকা থেকে পাওয়া রোগপ্রতিরোধ শক্তিভেদ করতে পারলেও আসলে বুস্টার ডোজ নেওয়া থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন বড় একটা হচ্ছে না। 

তাই গবেষকদের আন্দাজ যারা বুস্টার পেয়ে গিয়েছেন, তাদের খুব জলদি আর কোনও টিকার দরকার হবে না। তারা আপাতত অন্যদের তুলনায় কিছুটা নিরাপদ।

   

About

Popular Links

x