Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০০ নারী পোশাককর্মী নেবে জর্ডান

সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এসব পোশাককর্মী নেওয়া হবে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের একটি অ্যাপারেল কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৩০০ নারী পোশাককর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: মেশিন অপারেটর

পদসংখ্যা: ৩০০ জন

মাসিক মূল বেতন: ১২৫ জর্ডান ডলার (প্রায় ১৬ হাজার ৬০৫ টাকা)।

সাক্ষাৎকারের তারিখ: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রতি শুক্রবার সকাল আটটায়।

সাক্ষাৎকারের স্থান: বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

বয়সসীমা ও যোগ্যতা: বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির শর্ত

> চাকরির চুক্তি তিন বছর।

> নিয়োগকারী প্রতিষ্ঠান থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করবে।

> চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।

> চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরে আসতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।

> যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ কোম্পানি থেকে বহন করা হবে। মেডিকেল ফি বাবদ ১ হাজার টাকা ও ফিঙ্গার প্রিন্টের বাবদ ২২০ টাকা এবং জীবন বিমা বাবদ ৫০০ টাকা নির্বাচিত কর্মীদের দিতে হবে।

সাক্ষাৎকারে সময় যা আনতে হবে

> ৪ কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ)। > মূল পাসপোর্ট।

> পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ১ বছর থাকতে হবে।

> পাসপোর্টের রঙিন ফটোকপি ১০ কপি।

> নিজ মোবাইল নম্বরসহ অভিভাবকের ২টি মোবাইল নম্বর মোট ৩টি মোবাইল নম্বর কাগজে লিখে আনতে হবে। 

> অভিজ্ঞতার সনদ ও আইডিকার্ড।

> কলম ও সাদা কাগজ।

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২৯৩৩৬৫০৮, ০২৪৮৩১৯১৫ ও ০২৪৮৩১৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। 

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

   

About

Popular Links

x