Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রচণ্ড গরমেও যেভাবে আরামে ঘুমাবেন

তীব্র গরমে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজের মতো ঘুমেও ব্যাঘাত ঘটে

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৬:৩৮ পিএম

কিছুদিন ধরে দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গরমে জনজীবন দুর্বিষহ। তীব্র গরমে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজের মতো ঘুমেও ব্যাঘাত ঘটে। অনেকেই ঠিকঠাকভাবে ঘুমাতে পারেন না। বিশেষ করে যাদের ঘুম অল্প, তারা এ সমস্যায় বেশি পড়েন। তার ওপর বাড়তি উপদ্রব হিসেবে লোডশেডিং তো আছেই।

রাতের ঘুম পর্যাপ্ত না হলে অনেকের পরদিনের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে। বাড়ি কিংবা কর্মক্ষেত্রে কোথাও মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হয় না। তাই ঘুমের কোনো বিকল্প নেই। 

কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে প্রচণ্ড গরমেও নির্বিঘ্নে ঘুমানো সম্ভব। চলুন তাহলে জেনে নিই অসহ্যকর গরমেও আরামে পর্যাপ্ত ঘুমের জন্য করণীয়-

নির্দিষ্ট সময়ে ঘুমান

ঘুমের ক্ষেত্রে কোনো অনিয়ম করা যাবে না। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান। নিয়মিত একই সময়ে বিছানায় যাওয়ার অভ্যাসের কারণে আপনার শরীর নির্দিষ্ট সময়ে ঘুমের জন্য প্রস্তুত হয়ে যাবে।  

দুই-একদিন ব্যতিক্রম বাদ দিলে যদি নিয়মিতভাবে ঘুমের সময়সূচিতে পরিবর্তন আসে, তাহলে আর ঘুম ঠিকভাবে আসতে চাইবে না। তাই যত যাই হোক না কেন, ঘুমের সময় পরিবর্তন করা যাবে না। 

রোদ এড়িয়ে চলা

খুব দরকারি কোনো কাজ না থাকলে তীব্র রোদে বাইরে না বের হওয়াই ভালো। রোদের তীব্রতার কারণে শরীরে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি ঘুমেও ব্যাঘ্যাত ঘটতে পারে।

তাই যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। ভিটামিন ‍“ডি”-এর ঘাটতি পূরণে বিকেলের পর রোদের তেজ কমে এলে মিনিট বিশেক রোদে থাকতে পারেন। তবে কড়া রোদে একদমই বের হওয়া যাবে না। 

ঘরের তাপমাত্রা কম রাখা

ঘরের তাপমাত্রা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন। ঘরের ভেতর পর্যাপ্ত আলো-বাতাস পৌঁছানোর ব্যবস্থা করুন। এতে গরম কম লাগবে। এক্ষেত্রে ঘরের ভেতরে যেসব গাছ বেঁচে থাকে, সেগুলো রাখার ব্যবস্থা করলে তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হবে। ফলে ঘুমের পরিবেশও তৈরি হবে।

স্বাচ্ছন্দ্য খুঁজে বের করা

পর্যাপ্ত ঘুম নিশ্চিতে স্বাচ্ছন্দ্যে ঘুমানোর বিকল্প নেই। আপনি কীসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা আগে খুঁজে বের করুন। যে বিষয়গুলো আপনার জন্য স্বস্তিদায়ক, সেগুলো বেছে নিন।

বিছানায় যাওয়ার আগে কোন কাজগুলো করলে ঘুম সহজে আছে তা ভেবে দেখুন। ঘুমানোর আগে আপনার পছন্দের কাজটি বেছে নিন। যেমন: বই পড়া, প্রার্থনা করা ইত্যাদি। এতে সহজেই ঘুম আসবে।

ঘর অন্ধকার রাখা

ঘুমাতে যাওয়ার সময় চারদিকে আলো জ্বলে থাকলে, সেটি অবশ্যই স্বাভাবিক ঘুমের ক্ষেত্রে ব্যাঘ্যাত ঘটাবে। তাই পর্যাপ্ত ঘুমের জন্য আগে সেই অনুযায়ী পরিবেশ তৈরি করুন।

বিছানায় যাওয়ার আগে সবগুলো বাতি নিভিয়ে আপনার শোবার ঘর অন্ধকার করে দিন। এতে যেমন ঘরের তাপমাত্রাও কম মনে হবে, তেমনি ঘুমের গভীরতাও বাড়বে।

   

About

Popular Links

x