Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৪০ বছর পর দেখা মিললো বিরল প্রজাতির ব্লাক ন্যাপেড পিজিয়নের

১৪০ বছর পর পাপুয়া নিউগিনিতে ‘ব্ল্যাক ন্যাপড পিজিয়ন’ নামে একটি বিরল প্রজাতির পাখির দেখা পেয়েছে সংরক্ষণবাদী ও পাখি পর্যবেক্ষক দল

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১২:২৫ পিএম

১৪০ বছর পর পাপুয়া নিউগিনিতে “ব্ল্যাক ন্যাপড পেজেন্ট পিজিয়ন” নামে একটি বিরল প্রজাতির পাখির দেখা পেয়েছে সংরক্ষণবাদী ও পাখি পর্যবেক্ষক দল। বহু বছর আগেই পাখিটি বিলুপ্ত হয়েছিল বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা।

তবে, মাসব্যাপী অনুসন্ধান চালানোর পর গত সেপ্টেম্বরে ব্লাক ন্যাপেড পিজিয়নের ফুটেজ ধারণ করে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সর্বশেষ ১৮৮২ সালে পাখিটিকে দেখা গিয়েছিল। প্রায় ১৪০ বছর পর আবার পাখিটির দেখা পাওয়া গেলো।

পাখিটির ফুটেজ পেতে ২০টি ক্যামেরার ফাঁদ বসাতে হয়েছিল অভিযানিক দলকে। পাখিটিকে পাপুয়া নিউগিনি দ্বীপে কবে কখন দেখা গেছে কি-না এমন নানা বিষয় নিয়ে স্থানীয়দের কাছে তথ্য সংগ্রহ করতে হয়েছিল তাদের। এমনকি স্থানীয় জলদস্যুদের মুখোমুখিও হতে হয়েছিল দলটিকে।

অভিযানের নেতৃত্বে থাকা জন মিটারমেয়ার বিলুপ্ত প্রজাতির পাখিটির ফুটেজ ধারণ করার পর আনন্দে লাফিয়ে ওঠেন। তিনি বলেন, “এটি একটি ইউনিকর্ন খুঁজে পাওয়ার মতোই মনে হয়েছিল। একজন সংরক্ষণবাদী ও পাখি পর্যবেক্ষক হিসেবে এটি পরম এক মুহূর্ত।”

এর আগে একই অভিযানিক দলটি তিনজন সদস্য ফার্গুসন দ্বীপে ২০১৯ সালে অনুসন্ধান চালিয়েছিল। তবে, সেই অভিযান ব্যর্থ হয়।

জীববিজ্ঞানী জেসন গ্রেগ ওই অভিযানিক দলের সঙ্গে ছিলেন। তিনি জানান, “পাখি শিকারীদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তারা জানিয়েছিল ব্লাক ন্যাপেড পিজিয়নকে তারা দেখেছে। পাখিটির স্বাতন্ত্র্যসূচক ডাক তারা বর্ণনা করতে সক্ষম হয়েছিল।”

কর্নেল ইউনিভার্সিটির গবেষক জর্ডান বোয়ার্সমা বলেন, “আমি ক্যামেরার পাশ দিয়ে হেঁটে যাওয়া এই পাখির ছবি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম।”

“ব্ল্যাক ন্যাপড পেজেন্ট পিজিয়ন” মাটিতে বসবাসকারী কবুতর শ্রেণির একটি পাখি। এটি মাটিতে গর্ত করে তার ভেতরে থাকে। বিজ্ঞানীরা এখনো এই প্রজাতিটি সম্পর্কে খুব বেশি জানাতে পারেননি।

   

About

Popular Links

x