Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আট দিনে ঢাকা থেকে গোয়ায় বাংলাদেশের বাইকারদল

এজন্য তাদের পাড়ি দিতে হয়েছে ৩৫০০ কিলোমিটারেরও বেশি পথ

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৬:৪৬ পিএম

মোটরসাইকেল চালিয়ে আট দিনে ঢাকা থেকে ভারতের পশ্চিম উপকূলে পর্যটন নগরী গোয়ায় ভ্রমণে গেছেন বাংলাদেশের আট ইউটিউবার বাইকার।

এজন্য তাদের পাড়ি দিতে হয়েছে ৩৫০০ কিলোমিটারেরও বেশি পথ।

বাইকার দলে ছিলেন, এস এম নাভিদ ইশতিয়াক তরু (চকলেট বাইকার), সাইফুল্লাহ সানী (সানী গিরি), অ্যাপাচি ওনার্স গ্রুপের সদস্য আশিক মাহমুদ, মো. তৌহিদুজ্জামান জিয়া, জয় দে, আলিফ-আল-শাফিন এবং বাইক বিডি গ্রুপের সদস্য তাহসান খান ও মো. কামরুজ্জামান শুভ।

উপমহাদেশের অন্যতম আকর্ষণীয় বাইকিং উৎসব “টিভিএস মোটোসউল ২০২৩”-এ অংশ নিতে তারা এ ভ্রমণ করেছেন।

দুইদিনের এ উৎসবে সারা বিশ্বের বাইকিং সম্প্রদায় এক ছাতার নিচে এসে জড়ো হন।

মূলত, মোটরসাইকেল চালানোর অদম্য চেতনা উদযাপন, রেসিং ও বাইকিং ভ্রাতৃত্বের সম্মুখসারির ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও রাইডিং ভ্রাতৃত্বের বার্তা নিজ এলাকায় ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্ম কাজ করে থাকে।

   

About

Popular Links

x