Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাপপ্রবাহ: নিরাপদ থাকবেন যেভাবে

গত দুই সপ্তাহ ধরে সারাদেশে বইছে তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেড়েছে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৪:১৯ পিএম

গত দুই সপ্তাহ ধরে সারাদেশে বইছে তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেড়েছে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ঘরের বাইরে বের হলে মনে হচ্ছে উত্তপ্ত কোনো অগ্নিকুণ্ড জ্বলছে আশপাশেই। সেখান থেকে আসছে তাপ। যেটুকু বাতাস বইছে তাও উত্তাপ্ত বাতাস।

শুক্রবার (১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন তাপপ্রবাহের সময় ব্যক্তিগত সুরক্ষার দিতে নজর দিতে বলেছে। যতটা সম্ভব ঘরের বাইরে না বের হয়ে ঘরেই কোনো শীতল স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

উপায়হীন হলেও যেন অন্তত কোনো শীতল পরিবেশে ২ থেকে ৩ ঘণ্টা বিশ্রাম নেওয়া হয় তার ওপরও জোর দিয়েছে সংস্থাটি।

গরমে খাদ্যাভাসে পরিবর্তন এনে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। বিশেষ করে ফলমুল ও পানির অভাব পূরণ করবে এমন খাদ্যগ্রহণ করা দরকার। যেমন- তরমুজ, শসা, ডাব, বাঙ্গি। এছাড়া অতিরিক্ত গরম থেকে বাঁচতে হালকা রংয়ের পোশাক পরতে পারেন। গাঢ় রংয়ের পোশাক তাপমাত্রা শোষণ করে বলে গরম অনুভূত হয় বেশি। গরমের সবচেয়ে উপকারী পোশাক হলো সাদা রংয়ের পোশাক। গরমে সিনথেটিক পোশাক এড়িয়ে চলবেন। সবসময় সুতি ও লিনেনের ঢিলা পোশাক পরার চেষ্টা করুন।

গরমে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। রোদে গেলে মাথায় রাখুন চওড়া ক্যাপ, স্কার্ফ অথবা সঙ্গে রাখুন ছাতা। ত্বকে মাখুন সানস্ক্রিন ক্রিম কিংবা লোশন। 

সিগারেট, জর্দা বা নেশাজাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস থাকলে তা এখনই ত্যাগ করুন। ধূমপানে শরীরকে আরও গরম করে তোলে।

   

About

Popular Links

x