যেসব বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যাবে
ডব্লিউএইচওর অনলাইন শিক্ষা কার্যক্রমে জনস্বাস্থ্য, সংক্রামক রোগের বিস্তার, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে করণীয় বিষয়ে শেখার সুযোগ রয়েছে। এসব কোর্স স্বাস্থ্যকর্মী, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী, গবেষক ও জনস্বাস্থ্য বিষয়ে আগ্রহীদের জন্য সহায়ক হতে পারে।
কোর্সের বিষয়বস্তু ও শিক্ষার ভাষা ভিন্ন হতে পারে। তাই পছন্দের কোর্সের বিস্তারিত তথ্য আগে দেখে নিতে হবে।
কারা অংশ নিতে পারবেন
কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট জাতীয়তা বা শিক্ষাগত যোগ্যতার শর্ত উল্লেখ নেই। ফলে বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী ব্যক্তিরা এসব কোর্স করতে পারবেন। স্বাস্থ্য খাতে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহীরাও অংশ নিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের ডব্লিউএইচওর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে গিয়ে পছন্দের কোর্স নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কোর্সের নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
কোর্স অনুযায়ী সময়সীমা ও অংশগ্রহণের নিয়ম আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়া উচিত।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।



