Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইসিইউ’তে অক্সিজেন মাস্ক খুলে সিগারেটে ‘সুখটান’, পুড়ল রোগীর মুখ

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটি সবারই জানা। তারপরও কেউ কেউ এই বাজে অভ্যাসটি ছাড়তে পারেন না। কিন্তু তাই বলে হাসপাতালের আইসিউ’তে থাকা অবস্থায় কেউ ধূমপান করবেন, সেটি নিশ্চয়ই কাম্য নয়।

তবে এমনই এক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের এক বেসরকারি হাসপাতালে।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগী। তাকে রাখা হয়েছিল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

কিন্তু তিনি আইসিউ বেডে শুয়েও পারছিলেন না তার ধূমপানের নেশা দমন করতে। তাই মুখের অক্সিজেন মাস্ক সরিয়ে হাসপাতালের বিছানায় শুয়েই সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করেন। আর তাতেই ঘটে বিপত্তি। অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই ঘটে অগ্নিকাণ্ড।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

হাসপাতালে কর্মীদের চোখ এড়িয়ে সিগারেট জ্বালিয়েছিলেন তিনি। মুখের কাছাকাছি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকায় আগুন ধরে যায়। এতে ঝলসে যায় ওই রোগীর মুখের একাংশ। পুড়ে যায় হাসপাতালের যন্ত্রাংশ। তবে কর্মীদের তৎপরতা এবং হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থার সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার ব্যাখা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউ-এর মধ্যে সাধারণ ওয়ার্ডের মতো এত রোগী থাকে না। হাসপাতালের কর্মীরা খুব চলাচল করেন না সেখানে। সেই সুযোগেই এমন ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছেন ওই রোগী।

পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া দেয়াশলাই এবং দেয়াশলাইয়ের বাক্স উদ্ধার করেছে।

   

About

Popular Links

x