Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে ফ্লাইওভারের নিচে আটকে গেল বিমান, শহরজুড়ে যানজট

এয়ার ইন্ডিয়ার পরিত্যক্ত একটি বিমানের মূল কাঠামো একটি ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম

পরিত্যক্ত একটি বিমানের মূল অংশ একটি ট্রেইলার ট্রাকে করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে একটি ফ্লাইওভারের নিচে আটকে যায় বিমানসহ ট্রাকটি। যে কারণে ওই শহরে তীব্র যানজট দেখা দেয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতে বিহার রাজ্যের মতিহারি শহরের পিপরাকোঠিতে এমন ঘটনাই ঘটেছে।

এ ঘটনার পর সড়ক থেকে বিমানটি সরাতে বেশ সময় লাগে। যে কারণে ভারতের ২৭ নম্বর জাতীয় মহাসড়কে বড় ধরনের যানজট দেখা দেয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার পরিত্যক্ত একটি বিমানের মূল কাঠামো একটি ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে এগোনোর সময় পিপরাকোঠিতে ট্রাকে থাকা বিমানটির কাঠামো ফ্লাইওভারের নিচে আটকে যায়। এরপর সেখানে এভাবে অনেকক্ষণ পড়ে থাকে। সেখানে বহু লোক জমে যায়, অনেকেই ছবি তুলতে থাকে ও ভিডিও করে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা বিমানটিকে এড়িয়ে কীভাবে যাওয়া যায় তার চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা।

পরে বিমানসহ ট্রেইলর ট্রাকটিকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়। এরপর সেটি আবার গন্তব্যের পথে রওনা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক চালকের ভুলেই এ ঘটনা ঘটেছে। চালক ভেবেছিলেন, ট্রাকের ওপর থাকা বিমানটি নিয়েই ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যেতে পারবেন। কিন্তু তা হয়নি।

   

About

Popular Links

x