কোরবানির ঈদ সামনে রেখে প্লাস্টিকের দাঁত লাগিয়ে কয়েকটি ছাগল বিক্রির জন্য হাটে এনেছিলেন বিক্রেতা। বিষয়টি টের পেয়ে যান ক্রেতা।
ঘটনাটি পাকিস্তানের করাচির। শনিবার (১৫ জুন) করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকার এ ঘটনায় প্রতারণার অভিযোগে ওই ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তার সাতটি ছাগল।
এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকারও করেছেন ওই ছাগল বিক্রেতা।
তিনি পুলিশকে বলেছে, তার বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন।



