Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিনি খেলে ক্ষতি, তবে মাখতে দোষ নেই!

শীতকাল আসতেই ত্বকের নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর এই মিষ্টি জাতীয় খাদ্যের প্রধান ও মূল উপকরণ চিনি। কিন্তু চিনি খেতে মিষ্টি হলেও এর ফল মোটেই মিষ্টি নয়। অতিরিক্ত চিনি খেলে শরীরের নানা ক্ষতি হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অনেকেই আবার শরীর ছিপছিপে রাখতে চিনি এড়িয়ে চলেন। তবে চিনি না খেলেও, শীতে মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হবে। শীতের মৌসুমে এমনিতেই ত্বকে শুষ্কভাব বিরাজ করে। তাছাড়া শীতকাল আসতেই ত্বকের নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। সেগুলো মোকাবিলায় হাতিয়ার হতে পারে চিনি।

চলুন, ত্বকের কোন সমস্যায় চিনি কীভাবে ব্যবহার করবেন; আন্দনবাজার পত্রিকা অবলম্বনে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে-

স্ক্রাবার হিসেবে

ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে চিনি দারুণি কার্যকরী। নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে আলতো হাতে মুখে ঘষে নিন। চিনি গলে না যাওয়া পর্যন্ত, আলতো হাতে মুখে ঘষতে থাকুন। ভালো করে স্ক্রাবিং হলে মৃত কোষ উঠে ত্বক হবে ঝলমলে।

ঠোঁটের যত্নে

শীতকাল মানেই ঠোঁট ফেটে চৌচির। ফাঁটা ঠোঁটের যত্নে সাহায্য করতে পারে বিটের রস এবং চিনি। এই দুইয়ের মিশ্রণ ঠোঁটে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। ঘরোয়া এই টোটকায় ঠোঁট মসৃণ হবে।

স্ট্রেচমার্ক তাড়াতে

অনেক সময় শরীরের বিভিন্ন অংশে নানা স্ট্রেচ মার্ক দেখা দেয়। এই দাগ সহজে যেতে চায় না। চিনি এক্ষেত্রে সাহায্য করতে পারে। চিনি, কফির গুঁড়ো আর মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের অংশে প্রলেপ লাগিয়ে দেন। কয়েক দিনেই সুফল পাবেন।

 

   

About

Popular Links

x