Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাহমুদুর রহমান: যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেগুলো ভালো নেই

পুলিশের ওপর আস্থা ফিরলে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন তিনি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘আমরা পিআর (সংখ্যানুপাতিক) নির্বাচনের পক্ষে নই। যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সে দেশগুলো ভালো নেই। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে।’’

সোমবার (২৫ আগস্ট) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘যে জন্য এই আন্দোলন ছিল, তা কি হচ্ছে! দেশে এখনো চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই-রাহাজানি চলছে। থামেনি, হয়তো কিছু কমেছে। সারাদেশে এসব চলছে। হাসিনার ১৫ বছর দেশে লুটপাট হয়েছে। এখনো জিনিসপত্রের দাম কমেনি। সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তাহলে কিসের সংস্কার চলছে। এখন অবাধ নির্বাচনের দিকে নজর দিতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এখনো পুলিশের ওপরে সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। টাকা ছাড়া মামলা হয় না, ঘুষ ছাড়া কাজ হয় না। পুলিশের ওপরে মানুষের আস্থা ফিরতে হবে। পুলিশের ওপর মানুষের আস্থা ফিরলে দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’’

এই কর্মিসভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের জেলা শাখার সাইদুর রহমান, মামুনুর রশিদ, মুকুল হাসান, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান, মহিদুল ইসলাম প্রমুখ।

   

About

Popular Links

x