Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আটক একাধিক 

আটক হওয়া সবাই জানাজারর জন্য তাকওয়া মসজিদে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ৮ বারের সাবেক এমপি ও মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন এবং জয় বাংলা স্লোগান দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়। 

ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় কয়েকজনকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে, আটক হওয়া সবাই জানাজার নামাজের জন্য তাকওয়া মসজিদে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

   

About

Popular Links

x