Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনি ব্যয়ের তথ্য না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির নোটিশ

দল ৭টি হলো- এনসিপি, বিজেপি, বিএমএল, কল্যাণ পার্টি, এবি পার্টি, এনডিএম এবং আমজনতার দল

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৭টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

দল ৭টি হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল। 
 
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, “এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্ট সাতটি দলকে পাঠানো হয়েছে।” 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব বিবরণী জমা না পাওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়। পরবর্তীতে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা হলেও দলগুলো তা দাখিল করেনি। 

   

About

Popular Links

x