Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাহিয়া মাহির বছরে আয় ৮ লাখ টাকা, চড়েন ৫৬ লাখের গাড়িতে

  • কোনো স্থাবর সম্পদ নেই মাহিয়া মাহির
  • নগদ ১ লাখ ৫০ হাজার ও ব্যাংকে রয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিয়ম অনুযায়ী প্রার্থী হতে তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আয়-ব্যয় ও সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, এই চিত্রনায়িকার বছরে আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। তার হাতে থাকা নগদ টাকার পরিমাণ ১ লাখ ৫০ হাজার, ব্যাংকে রয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। এছাড়া তার রয়েছে ৩০ তোলা স্বর্ণ যার দাম ১৫ লাখ টাকা। কোনো স্থাবর সম্পদ না থাকলেও মাহিয়া মাহির ব্যাংক ঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা। তার ব্যবহৃত গাড়ির দাম ৫৬ লাখ ২৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় মাহিয়া মাহি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। অভিনয় থেকে তার বার্ষিক আয় ৪ লাখ টাকা। এছাড়া ব্যবসা থেকে মাহিয়া মাহির বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। অন্যান্য উৎস থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও সেখানে আয়ের খাত উল্লেখ করা হয়নি।

মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের হাতে নগদ রয়েছে ৩ লাখ টাকা। তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা। তিনি চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। তার স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ। যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। তার স্বামীর নামে রয়েছে ৪০ হাজার টাকার আসবাব ও ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী।

   

About

Popular Links

x