Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুর-১ 

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে রেজাউলের চিঠি

শ ম রেজাউল করিম ওই আসনের বর্তমান সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

পিরোজপুর-১ (ইন্দুরকানী-পিরোজপুর সদর-নাজিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শ ম রেজাউল করিম। স্বতন্ত্র প্রার্থী আউয়াল জেলা আওয়ামী লীগের সভাপতি, রেজাউল করিম আসনটির বর্তমান সংসদ সদস্য।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিইসি কাজী হাবিবুল আউয়ালের চিঠিটি পাঠানো চিঠিতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শ ম রেজাউল করিম।

লিখিত অভিযোগে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী উল্লেখ করেন, “স্বতন্ত্র প্রার্থী একেএম এ আউয়ালের ভাইয়ের ছেলে তানভীর মুজিব অভির নেতৃত্বে প্রায় ৩০০ জন অস্ত্রধারী ক্যাডার ১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার  দিকে  পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে আমার (শ ম রেজাউল করিম) নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। সিকদার মল্লিক ইউনিয়নে গিয়ে একইভাবে সন্ত্রাসী কাণ্ড ঘটায় তারা। তারা আলামকাঠি এলাকায় আমার নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেয়।”

অভিযোগপত্রে মন্ত্রী আরও বলেন, “আমার সমর্থকের একটি মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে ফেলে। সেখান থেকে শহরে গিয়ে প্রকাশ্যে অস্ত্রসহ মোটরসাইকেল মহড়া দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের কালীবাড়ী  সড়কে থাকা অফিস এবং নড়াইল পাড়া সড়কে থাকা তার (সজলের) বাসায় হামলা করে ভাঙচুর করে। এছাড়া নৌকা প্রতীকের সমর্থক জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে গুলি করেছে। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার মো. চানের বাসা ঘেরাও করে  প্রায় ২০০ সশস্ত্র ক্যাডার। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বাইজিদ হোসেনের আপন বোন মিতুর বলাকা রোডের বাসায় সশস্ত্র হামলা চালিয়েছে।”

শ ম রেজাউলের অভিযোগ, “শহরে মোটরসাইকেল নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব চালাচ্ছে আউয়ালের কর্মীরা। পিরোজপুর শহর থেকে সিকদার মল্লিক এলাকার বাড়িতে ফেরার পথে ডা. সিদ্ধার্থ মজুমদারের মোটরসাইকেল আটকে তানভীর মুজিব অভি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন। আমার (শ ম রেজাউল করিমের) নাজিরপুরের বাড়িতে আসবে অনুমান করে একাধিকবার গুলি চালানো হয় তার দিকে। সৌভাগ্যক্রমে মোটরসাইকেল দ্রুতগতিতে এগিয়ে গেলে তিনি অক্ষত থাকেন।”

এসব অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ.জাহেদুর রহমান, পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের টেলিফোনে জানানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

শ ম রেজাউল করিম বলেন, “ইতোপূর্বে আমার কর্মী-সমর্থকদের ফোনে ও সরাসরি জীবননাশের হুমকি দেওয়া হয়। সে কথাও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সে অনুযায়ী অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিইসিকে চিঠিতে অনুরোধ করেন শ ম রেজাউল করিম।”

   

About

Popular Links

x