Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে মির্জা আব্বাস

গত বছরের ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা আব্বাস

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:০৬ পিএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মঙ্গলবার (১৪ মে) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গেছেন। সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। চিকিৎসা শেষে তারা কবে দেশে ফিরবেন সেটা এখনই বলতে পারছি না।”

এর আগে, গত বছরের ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা আব্বাস। ২০২২ সালের ২৪ মে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। ওই সময় তার স্ত্রী ও সন্তান সঙ্গে ছিলেন।

   

About

Popular Links

x