Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল: সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাস সুলভ আচরণ

ফখরুল বলেন, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট দেখা দিচ্ছে কিন্তু সরকার এখনো নীরব

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:৩১ পিএম

সেন্টমার্টিন দ্বীপ ইস্যুতে সরকারের নীরবতা নতজানু দাস সুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ''সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। সীমান্তে হত্যা করলেও পানি না দিলে সরকার কথা বলে না।''

ফখরুল বলেন, ''বেনজীর আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে। তার ভাইদের পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার  করতে হবে।''

তিনি বলেন, ''সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছে। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। ডান-বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে।''

সরকার পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।

   

About

Popular Links

x