Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় এনসিপি নেতারা

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:০২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) রাত সাড়ে  আটটার দিকে প্রতিনিধি দলটি যমুনার সামনে পৌঁছায়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বৈঠকে সাম্প্রতিক ইস্যু ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় আসেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃতত্ব দিয়েছেন।

 

   

About

Popular Links

x