Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

নৈতিক স্খলনের অভিযোগ, এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ

সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:১২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন।”

এতে আরও বলা হয়, “উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (০৫) দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।”

বিবৃতিতে আরও বলা হয়, “বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা দেওয়া হলো।”

   

About

Popular Links

x