Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমান দুর্ঘটনায় এনসিপির জরুরি চিকিৎসক টিম

বিমানবিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুরের কর্মসূচি বাতিল করেছে এনসিপি

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরী চিকিৎসক টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই টিম জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (২১ জুলাই) বিকেলে দলের যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের অংশ হিসেবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর মধ্যে সোমবার ফেনীতে এবং মঙ্গলবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x