নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজকে লক্ষ্য করে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ এপ্রিল) ১২টায় মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এ স্কোয়াড ঘোষণা করে।
সদ্য ঘোষিত এ স্কোয়াডটি পারফরম্যান্স বিবেচনায় অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১৫ সদস্যের দলটি পাকিস্তান সিরিজের মতো একই থাকছে।
স্কোয়াদে রয়েছেন যারা
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
এদিকে, বর্তমানে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে রয়েছেন। ১২ এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া আছে। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা দলের সঙ্গে যোগ করবেন বলে জানিয়েছেন নির্বাচক প্যানেল।
সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছুবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। এরপর একই স্টেডিয়ামেই আগামী ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে।



