Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আঙুল ভাঙলো আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

আর্জেন্টিনা শিবিরের জন্য বড় এক দুঃসংবাদ বয়ে এনেছেন তারকা গোলরক্ষক

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরের জন্য বড় এক দুঃসংবাদ বয়ে এনেছেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে যায় এই আর্জেন্টাইন প্রাচীরের। তবে সেই তীব্র চোট ও অসহ্য ব্যথা উপেক্ষা করেই পুরো ম্যাচ খেললেন এবং দলকে এনে দিলেন ৩০ বছরের অপেক্ষার ট্রফি। 

বুধবার (২০ মে) দিবাগত রাতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাস্টন ভিলা। 

পুরো ম্যাচে ভাঙা আঙুল নিয়েই দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে নিজের ক্লিনশিট ধরে রাখেন মার্তিনেজ। 

ম্যাচ শেষে জানা যায়, ফাইনালে কিকঅফের আগেই এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছিলেন তিনি। 

ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চোটের ভয়াবহতা নিয়ে মার্তিনেজ বলেন, আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।”  

তিনি আরো বলেন, “বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে নেতিবাচকভাবে নিইনি। ফুটবলে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের যেতে হয়।” 

তবে, বিশ্বকাপে মার্তিনেজের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভক্ত ও অনুরাগীরা। 

   

About

Popular Links

x