বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকো যাওয়ার আগে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরানের ফুটবল দল।
সোমবার (২২ জুন) ম্যাচ শেষে সো-ফাই স্টেডিয়াম ত্যাগ করার সময় নিজেদের লকার রুমে একটি স্পেশাল চিঠিটি রেখে যায় ইরানি ফুটবল টিম।
চিঠিটিতে লেখা ছিল, প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে আধুনিক ইরান: আমাদের দেশের চেতনা আজও দৃঢ় ও জীবন্ত। একই সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ ওই চিঠিতে লেখা, “ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।”
নিজ দেশের সমর্থকদের ধন্যবাদ জানাতেও দেখা যায় তাদের। লেখেন, “প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।”
নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে “৭৬৮” এবং “মিনাব” নামে দুটি শব্দ উল্লেখ করতে দেখা যায়।
প্রসঙ্গত, এ বছর ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারিয়েছিল।



