Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রিয়ার বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্ডি

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্ডি। ইনজুরি কাটিয়ে দুজনই খেলার জন্য প্রস্তুত থাকলেও তাদের বেঞ্চে রেখেই দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

রক্ষণভাগে আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেডিনা। মাঝমাঠেও কোনো পরিবর্তন আনেননি স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপরই মাঝমাঠের দায়িত্ব দিয়েছেন তিনি।

আক্রমণভাগে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাওতারো মার্টিনেজ। আগের ম্যাচে বদলি হিসেবে নামা জুলিয়ান আলভারেজকে এবারও বেঞ্চ থেকেই অপেক্ষা করতে হবে।

আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেডিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাওতারো মার্টিনেজ।

   

About

Popular Links

x