Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:১২ এএম

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লিওনেল মেসি, আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য স্বস্তির ছিল না। ভিএআরের সহায়তায় ৯ মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি মেসি। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজারের দৃঢ়তায় হতাশ হতে হয় আর্জেন্টাইন অধিনায়ককে।

এরপর ধীরে ধীরে আক্রমণে ছন্দ খুঁজে পায় আর্জেন্টিনা। মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে অস্ট্রিয়ার আক্রমণ প্রতিহত করে তারা। শেষ পর্যন্ত ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।

বাঁ প্রান্ত থেকে মেদিনার ক্রসের পর আলমাদা বলটি ছেড়ে দেন, আর সেই সুযোগে দারুণ দক্ষতায় বাঁ পায়ের শটে বল জালে পাঠান মেসি। অস্ট্রিয়ার গোলরক্ষকের কোনো সুযোগ ছিল না।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি। তার অসাধারণ ফিনিশিংয়ে প্রথমার্ধের শেষ পর্যন্ত ১–০ ব্যবধানে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

   

About

Popular Links

x