Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা এখন লিওনেল মেসি

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নাম লিখিয়েছেন তিনি

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:০৪ এএম

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। এরপর আরও দুটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। তবু বিরতির ছয় মিনিট আগে দুর্দান্ত এক গোল করে কাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারীর কীর্তিও গড়েন। এবার অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে যোগ করলেন আরও একটি অনন্য রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হলেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জাইরজিনহো। কাতার বিশ্বকাপে শুরু হওয়া মেসির এই গোলধারা এখনও অব্যাহত রয়েছে।

একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব ফুটবলে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেলেন লিওনেল মেসি। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এবার তিনি এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করে নিলেন।

   

About

Popular Links

x