ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর নতুন করে বিপদের মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। তাদের ধীরগতির ওভার রেটের কারণে ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসির শাস্তির মুখে পড়তে হতে পারে প্যাট কামিন্সের দলের। ফলে বড় অংকের আর্থিক জরিমানা গুনতে হবে তাদের।
রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা।
অজিদের বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৯০ ওভার বোলিং করতে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে ৮৬ ওভার বোলিং করায় ঘাটতি ছিল ৪ ওভারের।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫% হারে জরিমানা করা হয়।
যেহেতু প্রতিটি টেস্টের জন্য অজি ক্রিকেটাররা ২০ হাজার ডলার ম্যাচ ফি পান। সেক্ষেত্রে ৪ ওভার কম করার কারণে একাদশের ১১ জনের প্রত্যেককে ৪ হাজার
ডলার করে জরিমানা গুণতে হতে পারে। অর্থাৎ ৪৪ হাজার ডলার জরিমানার মুখে পড়তে পারে তারা। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও কাটা যেতে পারে ৪ পয়েন্ট।



