Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিবি চায়নি তাই আইপিএলে যাননি তাসকিন

বিসিবির চাওয়া মেনে নিয়ে লখনউকে আইপিএল না খেলার কথা জানিয়ে দিয়েছেন তাসকিন

আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:৪২ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে আগ্রহ জানানো হলেও বোর্ডের অনুমতি না পাওয়ায় সেখানে যেতে পারছেন না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় না এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজ ছেড়ে আইপিএলে যোগ দিক তাসকিন। এছাড়া আইপিলে যোগ দিলে তাসকিন খেলতে পারবেন না আসন্ন শ্রীলংকা সিরিজ। তাই বিসিবির চাওয়া মেনে নিয়ে লখনউকে আইপিএল না খেলার কথা জানিয়ে দিয়েছেন তাসকিন।

তাসকিনকে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “তাসকিন যেহেতু আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। সে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও আছে। এই কারণে তাকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। তাসকিন জাতীয় দলে খেলছে, আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।  আমরা চাই না সিরিজ বাদ দিয়ে তাসকিন আইপিএলে যাক।”

জালাল ইউনুস জানান, প্রস্তাব পাওয়ার পর তিনি ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট তাসকিনের সঙ্গে আলাপ করে। তারা তাসকিনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন, তাসকিনও তা মেনে নেন।

এর আগে, ইংলিশ পেসার মার্ক উড চোটে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের তাসকিন ছিলেন লখনউর পছন্দ।

   

About

Popular Links

x