Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাসকিনের বলে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

তাসকিনের বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে গেল কয়েকদিন ধরেই অনুশীলন করছেন তামিম ইকবাল। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালেও মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু সেখানে চোট পেয়ে হাতে টেপ পেঁচিয়ে ফিরতে দেখা গেছে তামিমকে।

অনুশীলনের সময় তামিমের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিনের বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত বছরের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ নেমেছিলেন তামিম। সেটি ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও তাকে দেখা যায়নি। কদিন আগের নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন না তামিম।

১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল। এবার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ ফরচুন বরিশালের।

   

About

Popular Links

x