Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিশেহারা বায়ার্ন এবার আলোনসোর শরণাপন্ন

লিভারপুল ও বায়ার্ন মিউনিখ, দুই দলই নাকি চাইছে জাবি আলোনসোকে

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম

বায়ার লেভারকুসেন থেকে জাবি আলোনসোকে ডাগআউটে ভেড়ানোর চেষ্টা করছে বায়ার্ন মিউনিখ, এরই মধ্যে দু’পক্ষের আলাপ-আলোচনাও শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে স্কাই স্পোর্টস জার্মানি।

গত ফেব্রুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে মৌসুম শেষে টমাস টুখেলের বিদায় নিশ্চিত করে বুন্দেসলিগার সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ। টানা তিন হার ও লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে পিছিয়ে পড়াতেই মূলত আলিয়েঞ্জ অ্যারেনা ছাড়তে হচ্ছে এ জার্মান কোচকে। টুখেলকে ছাঁটাইয়ের খবরের পর আলোচনা উঠেছে, কে হচ্ছেন বায়ার্নের পরবর্তী কোচ। এর মধ্যে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের নামও গণমাধ্যমে চাউড় হয়েছে।

এর মধ্যেই স্কাই বলছে, টুখেলের সম্ভাব্য বিকল্প হিসেবে লেভারকুসেন থেকে জাবি আলোনসোকে আনতে চাচ্ছে বায়ার্ন। শুধু বায়ার্ন নয়, লিভারপুলও আলোনসোকে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত করতে চায়। তবে প্রাথমিক আলোচনায় আলোনসোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বায়ার্ন।

লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে রীতিমতো জাদু দেখিয়েছেন জাবি আলোনসো। তিনি যখন দায়িত্ব নেন লেভারকুসেন তখন ধুঁকছিল। এরপর দলটিকে তলানি থেকে টেনে তোলেন এই কোচ।

এর মাঝে কার্লো আনচেলত্তি চলে গেলৈ রিয়ালের সম্ভাব্য কোচ হিসেবেও উঠে আসে আলোনসোর নাম। তবে রিয়ালের সাবেক এই তারকা মিডফিল্ডারের নিজ ক্লাবে কোচ হয়ে যাওয়ার সেই গুঞ্জন আর সত্য হয়নি।

   

About

Popular Links

x