Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

খেলায় ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র টি১০ লিগে খেলবেন তিনি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছেন যুক্তরাষ্ট্র টি১০ মাস্টার্সের ফ্রাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকন্স। এই টুর্নামন্টের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর খেলায় ফিরতে যাচ্ছেন মাশরাফি।

সোমবার (৯ সেপ্টেম্বর) ডেট্রয়েট ফ্যালকন্স মাশরাফিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার আব্দুর রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি১০ মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকন্স। অপরদিকে মাশরাফি দল পেলেন নিলামের মাধ্যমে। এই দলটিতে মাশরাফির সতীর্থ হিসেবে থাকবেন অ্যারন ফিঞ্চ, ডেভিড মালান, এমরিত, থিসারা পেরারা, অ্যাঞ্জেলো পেরারা।

এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর খেলায় ফিরছেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের ২ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাশরাফি। আন্দোলনকে ঘিরে তার বাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।

যুক্তরাষ্ট্রের টি১০ মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকন্স, মরিসভিল ইউনিটি, দ্যা শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্ট। 

   

About

Popular Links

x