Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন শান্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সোমবার (১১ নভেম্বর) শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরে যায় বাংলাদেশ। পরবর্তীতে ম্যাচে ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শান্তর ৭৬ রানের ওপর ভর করে প্রথম ব্যাট করতে নেমে ২৫২ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে নাসুমের স্পিন ঘূর্ণিতে হেরে যায় আফগানিস্তান। ফলে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন শান্ত। দলের ক্যাপ্টেন হিসেবে রয়েছে মেহেদী হাসান মিরাজ।

তিন সংস্করণ মিলিয়ে ২৩তম অধিনায়ক হিসেবে টস করলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

   

About

Popular Links

x