Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে । গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ৫.৩১ ইকোনমির পাশাপাশি বোলিং গড় ২৩.৯২।

একাদশে শ্রীলঙ্কার সর্বোচ্চ তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দুজন করে এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও তাসকিন। ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৩ উইকেট। উইজডেনের এই একাদশে টপ অর্ডারে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টিকে।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইন্ডিজের শেরফানে রাদারফোর্ড আছেন। বোলিংয়ে আল্লাহ মোহাম্মদ গজনফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন স্পিন আক্রমণে। তাদের সঙ্গে অলরাউন্ডার লিভিংস্টোন আছেন। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন আজমতউল্লাহ।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও তাসকিন আহমেদ।

   

About

Popular Links

x